রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গা বিস্ফোরক মামলায় সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল চৌধুরী আহাদ গ্রেপ্তার

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৩৮)কে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রবিবার (১৩ জুলাই) দুপুরে আলফাডাঙ্গা পৌর এলাকার কলেজ রোডে সাবরেজিস্টার অফিসের সামনে তার নিজস্ব কম্পিউটারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের বিষয়টি আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম নিশ্চিত করেছেন। জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. সোহেল চৌধুরী আহাদ ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন বুলবুলের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন।

তিনি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ওই ইউনিয়নের দরুনা গ্রামের মরহুম আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।

জানা যায়, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সরদারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সরদার। এছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সে হিসেবে তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় আলফাডাঙ্গা ছাড়াও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের আসামি করা হয়। সেই মামলার অজ্ঞাত আসামি হিসাবে সোহেল চৌধুরী আহাদকে গ্রেপ্তার করা হয়।

এ মামলার অন্য অনেক আসামিকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে অনেকে জামিনে আছেন, আবার অনেকে জেলহাজতে রয়েছে। ওসি মো. শাহ্ জালাল আলম বলেন, অজ্ঞাত আসামি হিসেবে বিস্ফোরক মামলার তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়