বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে বিআরডিবি’র নতুন কমিটি গঠন

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক সভায় এ নতুন কমিটির ফলাফল ঘোষণা শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিআরডিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোফাজ্জল হোসেন এবং সহ-সভাপতি সফিকুল ইসলাম শফি। গত ২৬ মে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

পরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতটি মনোনয়ন বৈধতা পায়। পরবর্তীতে বৈধকৃত পদে কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা করেন । নতুন কমিটির সদস্যরা হলেন, নামাশুলাই কৃষক সমবায় সমিতি লিঃ মোঃ আঃ করিম, বাশতলী দক্ষিণ কৃষক সমবায় সমিতি লিঃ মো: আরিফুল ইসলাম, কামারিয়া কৃষক সমবায় সমিতি লিঃ মো: নাজমুল হক, লতিফপুর প: মহিলা সমবায় সমিতি লিঃ ফরিদা আক্তার।

নবনির্বাচিত সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, বিগত সময়ে কালিয়াকৈর বিআরডিবির কমিটি কুক্ষিগত করে রেখেছিল। সমিতি ও কৃষকদের জন্য কিছুই করেনি আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হলেও কৃষক পরিবারের সন্তান।

আমি কৃষকদের দুঃখকষ্ট ভালোভাবে অনুধাবন করতে পারি আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি অবশ্যই নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়