মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের চাঞ্চল্যকর গোলাম মোস্তফা হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চাঞ্চল্যকর গোলাম মোস্তফার হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গণে এই মানববন্ধন করেন  ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সাত বছর আগে রানীগ্রাম গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফাকে নৃশংসভাবে হত্যা করা হয়। মামলার সাক্ষী প্রমান শেষে এখন রায় হওয়া বাকি। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি করেন তারা।  মানববন্ধনে, গোলাম মোস্তফার ছোট বোন লিপি আক্তার, বোন সিমা খাতুন, ভাগিনা জাহিদ, কামরুল, কায়েস, আকলিমা খাতুন, জাহানআরা খতুন সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০১৮ সালের ৩ অক্টোবর সকালে রানি গ্রামের বসিন্দা গোলাম মোস্তফাকে ভোর বেলায় দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে কুপিয়ে হত্য করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় গোলাম মোস্তফার স্ত্রী শিখা খাতুন বাদী হয়ে  সদর থানায়  মামলা দায়ের করেন। মামলায় রানিগ্রাম গ্রামের তারেক, রানা, সেলিম, নজরুল, বাদল, নিশান সহ ১৮ জনকে আসামী করা হয়। দীর্ঘ সাত বছর ধরে আদালতে এই মামলার বিচার কার্য চলমান রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়