রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে ৩১ দফা দাবি তুলে ধরে লিফলেট বিতরণ ও পথসভা করলেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে ৩১ দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের দাবি প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রভাবশালী নেতা রবিউল আওয়াল লাভলু।

রবিবার (২২ জুন ২০২৫) সকালে বনগ্রাম, ঘুনি, সিংজোড়া সহ গয়হাটা ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এতে তিনি দেশনায়ক তারেক রহমানের বার্তা সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দেন এবং ধানের শীষ প্রতীকে তরুণদের প্রথম ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং নাগরপুর-দেলদুয়ার হবে একটি মডেল উপজেলা।”

রবিউল আওয়াল লাভলু বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে নাগরপুর উপজেলা বিএনপির একজন সম্মানিত সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন—নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফায়েল আহমেদ বাছেদ, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, গয়হাটা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলাল, যুবদলের সাবেক সভাপতি মনির হোসেন মাস্টার, আহ্বায়ক সোহেল খান, কৃষকদল সভাপতি হাবিবুর রহমান বিদ্যুৎসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়