মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মহাস্হান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্হান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন, শনিবার দুপুর ১২ টায় কলেজ হলরুমে আয়োজিত বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও অত্র কলেজের গর্ভণিং বডির সভাপতি মীর শাহে আলম।

এসময় প্রধান অতিথি মীর শাহে আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন বলেও তিনি জানান।

অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, মহাস্হান সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, অত্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, এইচএসসি পরীক্ষার্থী মিশকাত আলী।

আরো উপস্হিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্হান মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমানসহ অত্র কলেজের সকল প্রভাষক-শিক্ষকবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মহাস্হান মাজার মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক। উল্লেখ্য, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৯৯ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়