মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্বেচ্ছাসেবী সংগঠন গফরগাঁও হেল্পলাইনের ওয়েবসাইট উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: গফরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “গফরগাঁও হেল্পলাইন” তাদের ছয় বছরের সেবামূলক পথচলার এক গৌরবোজ্জ্বল মাইলফলক অতিক্রম করলো আজ। এই অর্ধযুগপূর্তি উপলক্ষে গফরগাঁও উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উদ্বোধন করেন, www.gafargaonhelpline.com

প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এনএম আবদুল্লাহ আল মামুন বলেন, “গফরগাঁও হেল্পলাইন একটি সংগঠনের পাশাপাশি মানবিকতার দৃষ্টান্তও রেখে যাচ্ছে। প্রযুক্তি এবং মানুষের সংযোগের এই যুগে তাদের নিজস্ব ওয়েবসাইট চালু যুগোপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ।” এছাড়াও আলোচনায় উঠে আসে স্থানীয়দের আশা-আকাঙ্ক্ষা অনুষ্ঠানে গফরগাঁও হেল্পলাইনের প্রতিষ্ঠাতা আকরাম হুসাইন তাহসিন বলেন, আমরা যে পথচলা শুরু করেছিলাম ছয় বছর আগে, আজ তা একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে।

নতুন ওয়েবসাইটের মাধ্যমে গফরগাঁওয়ের যেকোনো ব্যক্তি প্রয়োজনীয় তথ্য ও সহায়তা খুব সহজেই পাবেন ইনশাআল্লাহ।” সাধারণ সম্পাদক তাশরিফ আহমাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক রুবেল মাহমুদ, সংগঠনের অর্থ সম্পাদক ইয়াসিন সাবেত।

Gafargaon Helpline;

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়