মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাদুল্লাপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: “দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাদুল্লাপুর কৃষি অফিসের আয়োজনে জাতীয় ফল মেলাটির উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর কৃষি অফিসার কৃষিবিদ মতিউল আলম,অতিরিক্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার এনামুল কবির, উপজেলা প্রকৌশলী মেনাজ,উপজেলা সমবায় অফিসার নাজমুজ্জামান সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু সালেহ মো. সালাউদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুর রব সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।

এমন মেলা উপজেলায় ফল উৎপাদনে ও মানুষকে ফলের গাছ লাগাতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়