মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ছাত্রলীগের ২ কর্মীকে আটক করলো আর, এম, পি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদী সিফাত (২৬) এবং ছাত্রলীগ কর্মী তাওহীদ তিতুমীর ওরফে শেখ মোহাম্মদ তাওহীদ (২০)। মোহাম্মদী সিফাত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজার বড় কুঠিপাড়ার বাসিন্দা সেলিম শেখের ছেলে।

তাওহীদ তিতুমীর হেতেমখাঁ এলাকার বাসিন্দা মামুনের ছেলে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানায়, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী তৎপরতায় সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। পুলিশ জানিয়েছে, শহরে সহিংস পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরেই তাঁদের ওপর নজর রাখা হচ্ছিল।

এ বিষয়ে আরও অধিক তদন্ত চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়