ভূঞাপুরে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর সভার বাহাদীপুর গ্রামের সাবেক মহিলা কমিশনারের বাড়ি থেকে বুধবার (১৮ জুন) ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
টাঙ্গাইল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে ভূঞাপুর পৌরসভার বাহাদীপুর গ্রামের সাবেক মহিলা কমিশনার সালেহা বেগমের বাড়ি থেকে এই ফেন্সিডিল উদ্ধার করে।
জানা যায়, মাদক বিক্রেতা আরিফুজ্জমান রনি। তবে ঘটনাস্হল হতে কেউ গ্রেফতার হয়নি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।