শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গফরগাঁওয়ে ডিএনসির অভিযানে ৪.৫ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি: আজ সকালে মাদকবিরোধী অভিযানে আবারো সাফল্যের মুখ দেখলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ। অধিদপ্তরের উপপরিদর্শক জনাব মোর্শেদ আলম এর নেতৃত্বে ‘ক’ সার্কেলের একটি চৌকস দল গফরগাঁও উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে সুমন (৪০) এবং কবির আহমেদ (৪২) নামের দুই পেশাদার মাদক কারবারিকে ৪.৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে একাধিক মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার তথ্য মিলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গফরগাঁও থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, গফরগাঁওসহ গোটা ময়মনসিংহ জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। কোনো অপরাধীই রেহাই পাবে না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়