,

শিরোনাম

লালমনিরহাটে  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ছেলের মৃত্যু।।

লালমনিরহাট, প্রতিনিধি: লালমনিহাট জেলা কালীগঞ্জ উপজেলার  হাড়িখাওয়া গ্রামে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৭মে) সকালে উপজেলার  গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখাওয়া গ্রামে গুরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমলা বেগম (৫৫)ও তার ছেলে জামাল হোসের (৩৩)মর্মান্তিক মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোয়াল ধরে চার্জে রাখা অটোরিকশায় প্রথমে জামাল হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে থাকেন। বিষয়টি তার মা  কমলা বেগম দেখে তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুজনে মারা যান। এ ঘটনায় ঐ এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়