মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর মতিঝিল এলাকার একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংক এর পাশের একটি ৩ তলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় আগুনের খবর পান তারা। ৬টা ২৮ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে যোগ হয় আরও ৩টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবরও এখন পর্যন্ত জানা যায়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়