,

শিরোনাম

নিষিদ্ধ সংগঠন আ’লীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল সভাপতিসহ ৬ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আ’লীগ নেতা সুলতান মাহমুদ মেম্বার ও তার বাহিনীর বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদল সভাপতিসহ ৬ জনকে  পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।  ১২ মে রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  হামলায় আহতরা হলো- উপজেলার ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নিহাদ (২৮), ছাত্রদল নেতা জুয়েল রানা (২২), যুবদল নেতা আলমগীর হোসেন (৪০),  সোহেল রানা (৩৫), কবির হোসেন (৩০) ও গোলাম রাব্বানী (৪০)।

স্থানীয় সূত্র জানায়, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েলের নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও বিএনপির একাংশের দলীয় নেতাকর্মীরা ভাটারা স্টেশন  এলাকায় সাংগঠনিক কার্যক্রম শেষ করে বাড়ী ফিরছিল। এসময় ভাটারা তেঁতুলতলা এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ মেম্বার ও তার বাহিনীর লোকজন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নিহাদসহ ছাত্রদল ও যুবদলের গাড়ি বহরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় তাদের হাতে থাকা লোহার রড় দিয়ে তাদের পিটিয়ে আহত ও কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে পালিয়ে যায়। এ সময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।  নাজমুল হাসান নিহাদ অভিযোগ করে সাংবাদিকদের বলেন, স্থানীয় বিএনপি নেতা  হারুন অর রশিদ খানের ছত্রছায়ায় সুলতান মাহমুদ এলাকায় এখনো চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়।

একপর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয় বলেও তিনি অভিযোগ করেন। অভিযোগ প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান মুঠোফোনে বলেন, এসব বিষয়ে আমি কিছুই জানি না, দলীয় কোনো বিশৃঙ্খলা হয়নি। আমি ঘটনাস্থলে ছিলাম না। অভিযোগ মিথ্যা বলে জানান তিনি। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ হাসান সাংবাদিকদের বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়