,

শিরোনাম

ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে পায়ে আঘাত পেলেন নাহিদ ইসলাম

সংবাদের আলো ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সিলেটে বেড়াতে এসে পায়ে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। জানা যায়, ঈদের ছুটিতে সিলেট ও মৌলভীবাজারে পরিবার নিয়ে বেড়াতে আসেন নাহিদ ইসলাম। ৩ এপ্রিল তিনি প্রথমে সিলেট যান। সেখানে বেড়ানোর সময় পায়ে মোচড় লাগে। তাৎক্ষণিক তিনি কোনো সমস্যা অনুভব করেননি। ঈদের ছুটিতে হাসপাতালে ডাক্তার না থাকার কারণে তখন চিকিৎসা নেওয়া হয়নি। তারপরও সেখানে বিশেষ ব্যবস্থায় অর্থোপেডিক ডাক্তার জোবায়ের আহমদকে দেখানো হয়। তিনি পায়ে বেন্ডিজ করে দেন।পরে শুক্রবার নাহিদ ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসেন। এখানে এসে তিনি আবারও পায়ে ব্যথা অনুভব করেন এবং পা ফুলে যায়। এরপর তাকে তাৎক্ষণিক শ্রীমঙ্গলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার পায়ে একটি আঘাতের চিহ্ন পাওয়া যায়। হাসপাতালে চিকিৎসা শেষে নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে অবস্থান করছেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ জানান, নাহিদ ইসলাম ৩ এপ্রিল সিলেটে পায়ে আঘাত পান। তখন বিষয়টি টের পাননি। শ্রীমঙ্গলে আসার পর পা ফুলে যায়। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার পায়ে একটি স্ট্রেচ ধরা পড়ে। নাহিদ ইসলাম বর্তমানে ভালো আছেন। পায়ের আঘাত তেমন গুরতর নয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়