,

শিরোনাম

ব্যাটারী চালিত রিক্সা ও  শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী  শাখার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ব্যাটারী চালিত রিক্সা শ্রমিক ইউনিয়ন-এর উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) নালিতাবাড়ী আড়াইআনী বাজারস্থ, ধান মহল স্থানে উক্ত ঈদ সামগ্রিক বিতরণ করা হয়। ঈদ সামগ্রী  বিতরণ অনুষ্ঠানে ব্যাটারী চালিত শ্রমিক ইউনিয়নের নালিতাবাড়ী উপজেলা শাখার  সাধারণ সম্পাদক  মোঃ দেলোয়ার হোসাইন বাচ্চু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) নালিতাবাড়ী উপজেলা শাখার  সাবেক আহবায়ক,  অধ্যক্ষ নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৪ নং নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নালিতাবাড়ী উপজেলা শাখার   সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের  সাবেক সভাপতি,  মোঃ আব্দুর রহমান তারা। প্রধান অতিথি  অধ্যক্ষ নূরুল আমিন বলেন, ” এই আয়োজন কে সাধুবাদ জানাই ,  যে তারা অসহায় নিম্ন আয়ের পরিবার গুলোর মাঝে ঈদের আনন্দে তাদের মুখে একটু হাসি ফোটাতে এগিয়ে এসেছে।এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজন করুক এই কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মমিনুল হক মমিন, সিনিয়র সহ-সভাপতি   ফজলুল হক তোলা মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রিক্সা শ্রমিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ১০০জন পরিবারের মাঝে  চিনি,সেমাই, পেয়াজ, আলু, সাবান খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা। অসহায় পরিবার গুলো ঈদ উপহার পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর সুযোগ পাওয়ায় আনন্দিত হন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়