শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিআইডি প্রধানসহ পুলিশের ১৮ কর্মকর্তাকে বদলি

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শকসহ ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃত তিন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের মধ্যে সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরে, রাজশাহী সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঁঞাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) ও এন্টি টেরোরিজম ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) বদলি করা হয়েছে। এছাড়া একই প্রজ্ঞাপনে ৭ ডিআইজি ও ৮ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়