জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাধারন মানুষকে হত্যার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা – এম জহির উদ্দিন স্বপন

আগৈলঝাড়া, (বরিশাল) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গৌরনদী-আগৈলঝাড়া আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১৫ দিনে সারাদেশে ১৫ হাজার ছাত্র, শিশু, নারীসহ সাধারন মানুষকে হত্যার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। যা জাতিসংঘের মানবাধিকার কশিশন প্রতিবেদন আকারে জমা দিয়েছে। শুক্রবার বিকেলে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা বিএনপি’র আয়োজনে গুম, খুন ও ক্রসফায়ারের নামে বিচার বহির্ভুত হত্যা কান্ডের বিচারের দাবিতে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জহির উদ্দিন স্বপন আরো বলেন- আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালের ২১ ফেব্রæয়ারি আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাসাস সদস্য কবীর হোসেন সরদারকে ক্রসফায়ারের নামে বিনা বিচারে হত্যা করা হয়।
ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনে গত বছর ২৪ জুলাই রাজপথে শহীদ হয় নতুন প্রজন্মের আরেক যোদ্ধা সাগর হাওলাদার। বিচার বহির্ভুত এই সকল হত্যাকান্ডের বিচার এই মাটিতেই হবে। এই সকল শহীদদের আত্মত্যাগ আমরা যেন ভুলে না যাই। তাদের আত্মত্যাগে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে বৈষম্যহীন একটি সার্বজনীন রাস্ট্র গঠন করতে চাই। গনতান্ত্রিক রাস্ট্রে আইনের মাধ্যমে বিচার বহির্ভুতভাবে হত্যা করা টিপু, কবির, সাগরসহ সকল শহীদদের হত্যার বিচার করা হবে। উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহŸায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব শোল্লা বশির আহম্মেদ পান্নার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির’র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র আহয়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহয়ক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম। ২০১৫ সালের ২১ ফেব্রæয়ারি ক্রসফায়ারে নিহত টিপুর বোন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারজানা আক্তার, নিহত কবিরের স্ত্রী আকলিমা বেগম, জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে নিহত সাগরের মা আম্বিয়া বেগম, বরিশাল জেলা উত্তর বিএনপির’র সদস্য সঞ্জয় কুমার গুপ্ত, মো. সরোয়ার হোসেন মিয়া, শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, এ্যাডভোকেট সাজেদা বাহাদুর আখতার, জাসাস সভাপতি অধ্যাপক রাসেল ফিরোজ,
জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহয়ক সাইদুল আলম সেন্টু, জেলা উত্তর তাতী দলের সদস্য সচিব মো. আখতারুজ্জামান, জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান সোহাগ, আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা ও উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক দীনেশ হালদার, উপজেলা ছাত্রদলের আহয়ক হামিদুল ইসলাম মাহিদুল, সদস্য সচিব, রাতুল ইসলাম সাহেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগাম আহয়ক হাবিবুর রহমান মুন্সি, রাজিহার ইউনিয়ন বিএনপি আহয়ক খন্দকার মোহম্মদ আলী, বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহয়ক রেজাউল করিম সরদার, বাগধা ইউনিয়ন বিএনপি আহয়ক জামাল হোসেন বক্তিয়ার, গৈলা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব বদিউজ্জামান সরল, রতœপুর ইউনিয়ন বিএনপি আহয়ক মিজানুর রহমান মিঠুসহ প্রমুখ নেতৃবৃন্দ। জনসমাবেশে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]