,

শিরোনাম

‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে থানার সামনে টিকটক, আ.লীগ নেত্রী গ্রেপ্তার

সংবাদের আলো ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকে টিকটক করা আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয়। শিউলী নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন তিনি।জানা যায়, সম্প্রতি শিউলী খাতুন থানার ভেতরে মুল ভবনের গেটের সামনে ওপার বাংলার সিনেমার ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করেন। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুকে প্রকাশ করেন। মূহুর্তেই ভাইরাল হয় সেই ভিডিও। থানার সামনে নাচের ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনার। অসংখ্য মানুষ ভিডিওটি শেয়ার দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানান।বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আমাদের সকলের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তাকে আটকের পর চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়