সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক।এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনাসভায় জেলা জনস্বাস্থ্য প্রৌকশল অধিদপ্তরের নির্বাহী প্রৌকশলী মো. ইবনে মোয়াজ প্রামাণিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) খান মাহমুদুল হাসান, টাঙ্গাইল প্রসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়