সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ওয়ালটন গ্রুপ

শেরপুর প্রতিনিধি: শেরপুরে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয় নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতি। পানিবন্দী হয়ে পড়ে এসব উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দেয় খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ঠিক সেসময়

বন্যাকবলিতদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছে দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন গ্রুপ। সোমবার (১৪ অক্টোবর) দিনব্যাপী ওয়ালটন প্লাজার পক্ষ থেকে এবং ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ উপলক্ষ্যে জেলার সদর, নালিতাবাড়ী, ঝিনাইগাতি উপজেলায় বন্যার্ত মানুষের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ অন্যানো খাদ্য সামগ্রী। উপহার সামগ্রী বিতরনকালে ময়মনসিংহ ডিভিশনের  ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মনোয়ার হোসেন, জামালপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার ফারুক আহাম্মেদ, রিজনাল ক্রেডিট ম্যানেজার রাশেদুজ্জামান রাসেল সহ জামালপুর এরিয়ার ওয়ালটন প্লাজার ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়