সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে মাংস ব্যবসায়ীর লাশ উদ্ধার

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনাসেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে কষ্টাপাড়া নামক স্থান থেকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে এক মাংস ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ।

মাংস ব্যবসায়ীর সাইফুল ইসলাম (৩৫) নামের ঐ যুবক উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের বানিজ তালুকদার ওরফে বদি তালুকদারের ছেলে। সে ঢাকায় থেকে মাংস ব্যবসা করে। সে বুধবার ঢাকা থেকে গরু কেনার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে আসে। কিন্তু বাড়িতে পৌঁছে নাই।বৃহস্পতিবার সকালে যমুনাসেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে কষ্টাপাড়া নামক স্থানে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থল থেকে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

সাইফুল ইসলামের ভাই রফিকুল ইসলাম জানান, সে গত কাল ঢাকা থেকে গোবিন্দাসী হাটে গরু কেনার জন্য এসেছে। প্রতিবারই সে গোবিন্দাসী নেমে চা টা খেয়ে পরে বাড়িতে আসে। তবে কালকে সে বাড়িতে আসে নাই। তাকে কেউ খুন করেছে। ছিনতাইকারীরা মারলে লাশ আমাদের বাড়ির আশেপাশে থাকার কথা। লাশ অন্য গ্রামে ফেলা হলো কেনো? তাদের দাবী এটা পরিকল্পিত হত্যাকান্ড।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফহিমা বিনতে আখতার বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পোস্ট মর্টেম রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়