রাউজানে দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখতে মানবাধিকার কমিশনের স্মারকলিপি প্রদান

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় ৭ দফা কর্মসূচি বাস্তবায়নে রাউজান উপজেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আই.এইচ.আর.সি) রাউজান জেলা শাখা। ৯ অক্টোবর বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমাকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব মোঃ আওরঙ্গজেব খান সম্রাট এর নেতৃত্বে রাউজান উপজেলার ও পৌরসভার নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।স্মারকলিপি প্রদান শেষে মানবাধিকার নেতা আওরঙ্গজেব খান সম্রাট বলেন,পূজা চলাকালিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৪ পালনের লক্ষ্যে রাউজান উপজেলা প্রশাসকের নিকট আমরা ৭ দফা বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করেছি।
আশা করি এ দাবি বাস্তবায়ন হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন রাউজান উপজেলা ও পৌরসভার প্রতিনিধি ইফতেখার উদ্দিন খান চৌধুরী, মোঃ একরাম হোসেন, মোঃ মহিউদ্দীন চৌধুরী, শাহ জামাল, মোঃ নবাব সিরাজউদ্দৌলা খান, মোঃ আলমগীর, মোঃ রিপন, মোঃ লিটন, মোঃ শাকিল, মহিউদ্দিন, মোঃ জুয়েল, মোঃ বাবর প্রমুখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।