রায়গঞ্জে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে কছিম উদ্দিন (৫০) নামের এক অটোভ্যান চালক কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কছিম উদ্দিন নিমগাছী বিলের পাড় এলাকার শফিকুল ইসলামের ছেলে। জানাযায়, মঙ্গলবার সকালে গোতিথা এলাকার নিমগাছী থেকে শালিয়াগাড়ী যাওয়ার রাস্তার পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।

স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত কছিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।