মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাজধানীর নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির সন্ধান পেয়েছে বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব-৩ এর একটি দল। সোমবার (১০ জুন) সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানান, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। তারা বাড়ি নং- ৬৩ নয়াপল্টনের একটি বাড়িতে এ ব্যবসা করে আসছিল বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা উপার্জন করতেন তারা। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান পরিচালিত হবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়