শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

অভিমান করে স্বামীর পুরুষাঙ্গ কেটে হাসপাতালে নিয়ে এলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কাটার পর স্বামীকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করলো স্ত্রী। রোববার (৯ জুন) দুপুরে যশোর আরবপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতের নাম মঈনুল হক রসি (৩২)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশার জহির শেখের ছেলে। রসি স্বপরিবারে আরবপুর এলাকার মুকুটের বাড়ি ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রসি জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে স্ত্রী আখির সাথে তার গোলযোগ হয়।এরপর থেকে তাদের মধ্যে মান অভিমান চলছিলো। রোববার দুপুর ১২ টার দিকে ফের তাদের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। এ সময় আখি ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গে আঘাত করে। এতে তার পুরুষাঙ্গের ওপরের দিকে কেটে যায়। রক্তাক্ত অবস্থায় স্ত্রী তাকে হাসপাতালে আনে। সার্জারী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক শিশির বিন লতিফ জানিয়েছেন, আহত রসির পুরুষাঙ্গের অনেকটা ক্ষত হয়েছে। তার অবস্থা গুরুতর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়