,

শিরোনাম

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

সংবাদের আলো ডেস্ক: ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল। উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গ্রেপ্তার ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডরিনের আইডি পর্যালোচনা করে দেখা গেছে, তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দিতেন। বিশেষ করে ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করেও তার আইডি থেকে একের পর এক উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছিলো। প্রসঙ্গত, ২০২৪ সালে মে মাসে কলকাতায় যান আনোয়ারুল আজীম আনার। শহরটির নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়