,

শিরোনাম

শেখ হাসিনার দেশে না ফেরার বিষয়টি মোটামুটি স্পষ্ট করেছে ভারত’

সংবাদের আলো ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে না ফেরার বিষয়টি মোটামুটি স্পষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

জাতীয় রাজনীতি বিশ্লেষণবুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।রাশেদ খাঁন উল্লেখ করেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেছেন, বৈধ ট্রাভেল ডকুমেন্টস থাকলে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন। এটি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।

অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা কেবল বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারবেন। রাশেদ খাঁনের মতে, জয়সওয়ালের বক্তব্যে স্পষ্ট হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। অর্থাৎ তাঁর দেশে না ফেরার বিষয়টি ভারত একরকম স্পষ্ট করে দিয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণের অনুরোধ দুটি আলাদা বিষয়। তবে বাংলাদেশের পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধ ভারত নির্ধারিত প্রক্রিয়ায় খতিয়ে দেখছে। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়