,

শিরোনাম

আগৈলঝাড়ায় দোকানের পাটাতন ভেঙে মাছের ওষুধ ও খাবার চুরি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় বন্ধ থাকা একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পাটাতনের কাঠ ভেঙে মাছের খাবার ও বিভিন্ন ধরনের ওষুধ চুরির অভিযোগ উঠেছে। এ সময় দোকানে থাকা মাছের বিভিন্ন ওষুধ পাশের খালে ফেলে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দাসের হাট বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন মোঃ আল আমিন সরদার। গত ১২ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকে বন্ধ রয়েছে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান।

এরই মধ্যে শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের নিচের পাটাতনের কাঠ ভেঙে ভেতরে প্রবেশ করে মাছের বিভিন্ন ধরনের খাবার ও ওষুধ নিয়ে যায়। পাশাপাশি দোকানে থাকা কিছু মাছের ওষুধ পাশের খালে ফেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী আল আমিন সরদারের পরিবারের সদস্যদের দাবি, এ ঘটনায় তাঁদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এটি শুধুই চুরির উদ্দেশ্যে সংঘটিত হয়েছে, নাকি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এদিকে, বিনা মামলায় গ্রেপ্তারের অভিযোগ এবং পরিবারের একমাত্র আয়ের উৎস ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পর এমন ঘটনায় পরিবারটি চরম বিপাকে পড়েছে। একটি পরিবারের জীবিকা নিয়ে এ ধরনের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন সচেতন মহল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়