,

শিরোনাম

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের ৭ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎নওগাঁ প্রতিনিধি: ‎শনিবার সকাল ১০ টায় নওগাঁ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে প্রতি বছরের ন্যায় ৭ম তম নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে।

 নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন, বগুড়া আজিজুল হক কলেজের  পদার্থবিজ্ঞানের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, নওগাঁর সেক্রেটারী এ্যাডঃ আব্দুর রহিম, উপদেষ্টা এ্যাডঃ আসাদুল্লাহ আল গালিব, এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল হাই, এডুকেশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদ, ফেরদৌস হোসেন, শহিদুজ্জামান সবুর, মোস্তাফিজুর রহমান, শাহজাহান আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উক্ত পরীক্ষায় জেলার ৭টি উপজেলার ৩০টি প্রতিষ্ঠানের ৭শতাধিক পরীক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিপুল আগ্রহ উৎসাহ উদ্দীপনার সাথে অভিভাবকদের সরব উপস্থিতির মাধ্যমে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়