দলকে সুসংগঠিত করতে সরিষাবাড়ী পিংনাতে তৃনমূল বিএনপির আলোচনা সভা অনুষ্টিত
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ী পিংনা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকালে পিংনা আমরা বিএনপি পরিবার আয়োজনে উপজেলার পিংনা সুজাত আলী অনার্স কলেজ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
পিংনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির।
এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরে আলম সিদ্দিকী বাবু,সহ-সাংগঠনীক সম্পাদক রমযান আলী, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম তুলা,সদস্য শিবেশ কুমার চৌধুরী, পিংনা ইউনিয়ন ওলামা দলের সভাপতি আনিছুর রহমান, যুবদল নেতা রাজিবুল ইসলাম ইয়াসিন,হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটের পবিত্র অধিকার নিশ্চিত করেই দেশ পরিচালনা করে আসছে। আমরা জনগণের শক্তিকে ধারণ করে রাজনীতি করি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। অতীতেও যখন বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন সুশাসন, আইনের শাসন এবং জনগণের কল্যাণই ছিল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
দুঃখের বিষয় যখনই দেশ একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারার দিকে এগিয়ে যাচ্ছে, যখনই জনগণের অধিকার ও দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে—ঠিক তখনই একটি চিহ্নিত কুচক্রী মহল এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এই দেশবিরোধী গোষ্ঠীটি চায় না এদেশের মানুষ শান্তিতে থাকুক, চায় না দেশের অর্থনীতি শক্তিশালী হোক এবং চায় না দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হোক। তারা পর্দার আড়ালে বসে গণতন্ত্রের বিরুদ্ধে এবং জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে নানা অপকৌশল চালিয়ে যাচ্ছে। আমরা তাদের সকল ষড়যন্ত্র রাজপথে মোকাবেলা করবো।
তারা আরো বলেন, আমরা কেউ অন্যায় করবো না, কেউ অন্যায় অনিয়ম করলে তাদের প্রতিরোধ করা হবে। দলের নাম ভাঙিয়ে কেউ মাদক, জুয়া, সন্ত্রাস করলে আমরা যারা তৃণমূলের বিএনপির সমর্থন আছি সবাই ঐক্য বদ্ধ হয়ে তাদেরকেও প্রতিহিত করতে হবে। আগামীদিনে যার কাছে ইউনিয়ন বাসী নিরাপদ মনে করবে তাকে ইউনিয়নের সেবা করার দ্বায়িত্ব দিতে ঐক্য বদ্ধ আছেন বলে তারা বক্তব্য দেন।
এ সময়,ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল আলীম,সহ-দপ্তর সম্পাদক হেকমত আলী মন্টু,সদস্য আব্দুল হালিম, হাবিবুর রহমান হবি, ওয়াড বিএনপি সাধারণ সম্পাদক ঈমান আলী, যুবদল নেতা মকবুল হোসেন, জিয়াউর রহমান জিয়া, লিটন মিয়া, খোকন মিয়া ও রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।