,

শিরোনাম

উলিপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, উলিপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিএনপি  কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা  সদস্যসচিব হায়দার আলী মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল,পৌর বিএনপির সদস্যসচিব সোলায়মান সরদার।

উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামীম,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসানাত রাজিব,পৌর যুব দলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম প্রমুখ। 

বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়