,

শিরোনাম

আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ​ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। ​বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। “হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের দিবসটি উদযাপিত হয়।

​উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মিনি কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ, কে, এম রায়হানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল আমীন।

​আলোচনা সভায় সভাপতির সমাপনী বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ, কে, এম রায়হানূর রহমান। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মন্জুরুল আলম ও আলফাডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবির।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সরোয়ার হোসেন, উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি এসএম হাফিজুর রহমান,  আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারলীন হাসান ও অফিস সহকারী সীতারা জাহান সুমা, আলফাডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীরা।

​আলোচনা সভায় বক্তারা দৈনন্দিন জীবনে সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং রোগব্যাধি থেকে মুক্ত থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। হাত ধোয়ার এই সুঅভ্যাস শুধু নিজের সুরক্ষাই নয়, পুরো সমাজকে রোগমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়