,

শিরোনাম

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও পাশেই কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সারদার মতো একটা পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমি দেখা হচ্ছে। একই সঙ্গে পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সলিমপুরের অবকাঠামো উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাইতুল লিংক রোডের পাশে কারাগারটি স্থানান্তরিত হবে। আর সেই এলাকার অধিবাসীদের কীভাবে পুনর্বাসন করা যায়, বিভিন্ন সময় যারা অবৈধভাবে সেখানে বসতি স্থাপন করেছেন—তাদের পুনর্বাসনের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, সবকিছু সুশাসনের আওতায় এনে ওই এলাকাকে সন্ত্রাসের অভয়ারণ্য থেকে মুক্ত করা হবে। সেজন্য পুলিশ, বিজিবি, র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে জায়গা নিয়েছি। সেখানে তারা প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করবে এবং ওই এলাকায় সুশাসন নিশ্চিত করবে।

আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদক, সন্ত্রাস, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীসহ নানা সমস্যা রয়েছে। সেখানে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ক্যাম্পের বাইরে যে কাঁটাতারের বেড়া নষ্ট হয়েছে, তা মেরামতসহ সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়