,

শিরোনাম

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ১২ অক্টোবর

সংবাদের আলো ডেস্ক: আগামী সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের বৈঠকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে। এরপর এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

অর্থাৎ কোন সময়সীমায় এবং কয়টি ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তার রূপরেখা এদিন তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই নির্বাচন কমিশনার এ তথ্য জানান।

এদিকে প্রবাসী ভোটিং বা প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার বিষয়ে আন্তর্জাতিক আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের প্রবাসী ভোটিং ব্যবস্থা পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে নেপাল। আমাদের দেশের মতো প্রবাসীদের জন্য ভোটাধিকার সুবিধা চালু করতে চাচ্ছে নেপালের নির্বাচন কমিশন।

এছাড়া, ডিজিটাল ক্যাপাসিটি ও ভোটার ট্রেনিংসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করতে আগ্রহী বলে জানান ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়