,

শিরোনাম

ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দুই মাসে সর্বনিম্ন

সংবাদের আলো ডেস্ক: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ার পর প্রণালিটি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। খবর আল-জাজিরার। 

ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ট্যাংকারে রেকর্ড সংখ্যক হামলার ঘটনা ঘটেছে।

কেপলারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ অক্টোবর) মাত্র ৭টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। যা, গত ২৩ জুলাইয়ের পর সবচেয়ে কম সংখ্যা।

কেপলারের বিশ্লেষক ইমানুয়েল বেলোস্ট্রিনো ও ইউই তোরিকাতা জানান, আগের সপ্তাহের যুদ্ধকালীন সর্বোচ্চ অবস্থার তুলনায় প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন ২৭ শতাংশ কমে দিনে অন্তত ১ কোটি ১০ লাখ ব্যারেলে নেমেছে। এটি সেপ্টেম্বরে গড় পরিমাণের কাছাকাছি হলেও যুদ্ধ শুরুর আগের মাত্রার তুলনায় ৭৪ শতাংশ কম।

বুধবার (৭ অক্টোবর) প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা কিছুটা বেড়ে ১০টিতে দাঁড়ায়। তবে রোববার ও সোমবার প্রতিদিন ২০টির বেশি জাহাজ চলাচল করলেও বুধবারের সংখ্যা তার তুলনায় অনেক কম ছিল।

তথ্য অনুযায়ী, গত দুই দিনে হরমুজ প্রণালিতে প্রবেশ করা জাহাজের সংখ্যা বের হয়ে যাওয়া জাহাজের চেয়ে বেশি ছিল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়