,

শিরোনাম

লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে: নেতানিয়াহু

সংবাদের আলো ডেস্ক: লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, লেবানন থেকে আসা যেকোনো হুমকি ঠেকাতে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

তারা জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের সেনা ও সাধারণ নাগরিকদের ওপর হুমকি প্রতিহত করতে, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করতে এবং দক্ষিণ লেবাননে নিরাপত্তা অঞ্চল বজায় রাখতে কাজ চালিয়ে যাবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের বেসামরিক নাগরিক ও সেনাদের নিরাপত্তায় কোনোভাবেই আপস করা হবে না এবং এ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধান উত্তরাঞ্চলীয় কমান্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি ফোনালাপও করেন বলে জানানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়