,

শিরোনাম

মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে

সংবাদের আলো ডেস্ক: মধ্যপ্রাচ্য সংকটের কারণে অনেকটা বাধ্য হয়েই সরকারকে তেলের দাম সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে। তাতে সরকারের মূল্য সমন্বয় ছাড়া বিকল্প ছিল না।

তিনি বলেন, সরকার বাধ্য না হলে এমন অজনপ্রিয় সিদ্ধান্ত নিতেন না। পাশ্ববর্তী এবং অন্যান্য দেশের চেয়ে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম ছিল বাংলাদেশে। এর ফলে পাশ্ববর্তী দেশে তেল পাচার হওয়ার শঙ্কা ছিল।

এসময় দেশে সবশেষ নির্ধারিত ডিজেলের দামের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর একই জ্বালানির দামের তুলনা দেন প্রতিমন্ত্রী। জানান, বাস্তবতার নিরিখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে সবসময় দাম নির্ধারণ করা সম্ভব হয় না। এই খাতে সরকারকে ভর্তুকিও দিতে হচ্ছে।

একইসঙ্গে সরকার বিভিন্ন সামাজিক কর্মসূচিগুলো চালু রাখার স্বার্থে এই মূল্য সমন্বয় করতে হয়েছে বলেও জানান তিনি। এর অভিঘাত যাতে সহনীয় পর্যায়ে থাকে সেজন্য প্রধানমন্ত্রীও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়