বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সংসদে বাজেট উপস্থাপন কাল বৃহস্পতিবার

সংবাদের আলো ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। 

বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণেই বাড়ছে ব্যয়ের পরিমাণ।

অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া হলেও ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি আসছে বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। পরিচালন ব্যয়ে ৬৭ শতাংশ অর্থ রাখা হচ্ছে।

এছাড়া, এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসাবে যাবে অর্থ। বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানে সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের ওপর। তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়