
সংবাদের আলো ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার।
বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণেই বাড়ছে ব্যয়ের পরিমাণ।
অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া হলেও ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি আসছে বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। পরিচালন ব্যয়ে ৬৭ শতাংশ অর্থ রাখা হচ্ছে।
এছাড়া, এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসাবে যাবে অর্থ। বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানে সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের ওপর। তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.