রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শতাধিক দোকান

কু‌ড়িগ্রাম,প্রতি‌নি‌ধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজার-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো বাজার এলাকাকে গ্রাস করে। আগুনের তীব্রতায় একের পর এক দোকান পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও আগুন নেভাতে সহযোগিতা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে শতাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সকাল হওয়ায় অধিকাংশ দোকান বন্ধ ছিল। ফলে দোকানে থাকা মালামাল, নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নেওয়ার সুযোগ পাননি তারা। অনেক ব্যবসায়ী তাদের জীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এ ঘটনায় পুরো ভূরুঙ্গামারী এলাকায় উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়