রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে  ধরনী বাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক গ্রেফতার। অবশেষে -হাজতবাস

উলিপুর  কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে গত ৩০ মে উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের আলশিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিকী’র বাড়িতে ইউপি চেয়ারম্যান এরশাদুল হক এর নেতৃত্বে ৩০/৪০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবু বকরের বাড়িতে আসে।

এরপর কোন কারণ ছাড়াই তার বাহিনী আবু বকরের পরিবারের লোকজনকে এলোপাতাড়ি কোপাতে থাকলে মহিলা সহ ৩জন গুরুতর আহত হলে চেয়ারম্যান তাদেরকে অবরুদ্ধ করে রাখে এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে ২শ ৫০ মন ধান আসবাবপত্র হাঁস-মুরগি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাতে উলিপুর থানা পুলিশ অবরুদ্ধ আবু বক্কর সিদ্দিক স্ত্রী শাহিদা বেগম ও ছেলে ফুল মিয়াকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ ঘটনায় আবু বকর সিদ্দিক ৩১ মে রোববার থানায় এজাহার করলে পুলিশ উক্ত চেয়ারম্যান এরশাদুল হককে বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করে।  শুক্রবার দুপুরে তাকে কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরন করে। উলিপুর থানার ভারপ্রাপ্ত ওসি কমল কুমার ঘোষ  জানান, গ্রেফতার এরপর চেয়ারম্যানের স্বীকারোক্তি অনুযায়ী লুন্ঠিত ২টি ফ্রিজ পার্শ্ববর্তী এক ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়