রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাবনার চাটমোহরে জমজমাট ফাইনালে মানতাশা ডায়াগনস্টিক সেন্টারের শিরোপা জয়

পাবনা প্রতিনিধি: শুক্রবার (৫ জুন) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত হলো চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আয়োজনে ছিল চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম তাইজুল, আশরাফ হেলাল এবং এস এম মাসুদ রানা। অনুষ্ঠানে বক্তব্য দেন চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি রাসেল শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির রহমান।

ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় মানতাশা ডায়াগনস্টিক সেন্টার এবং রানারআপ হয় বন্ধন ক্রিকেট ক্লাব। ১৫ ওভারের এই ম্যাচটি দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মানতাশা ডায়াগনস্টিক সেন্টার ১৫ ওভারে ৮৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সজিব করেন ২৩ রান এবং মুজাহিদ করেন ১৭ রান। জবাবে বন্ধন ক্রিকেট ক্লাব ৫৬ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে নয়ন ও ইমরান ৯ রান করে করেন এবং বাবলু করেন ৭ রান।

বল হাতে বন্ধনের পক্ষে অর্জুন হ্যাটট্রিকসহ ৩ উইকেট নেন, মাজিদুল নেন ৩ উইকেট এবং মিরাজ নেন ২ উইকেট। অন্যদিকে মানতাশার হয়ে রাকিব ৪ উইকেট, সজিব ৩ উইকেট এবং হাবিব ২ উইকেট নেন।

ম্যাচসেরার পুরস্কার পান মানতাশার সজিব সিংহ। টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন আরিফ (মানতাশা), সেরা বোলার রাকিব (মানতাশা), এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও হন আরিফ (মানতাশা)। উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন বন্ধনের সজিব এবং সেরা টিম ম্যানেজমেন্ট হিসেবে সোহাগকে পুরস্কৃত করা হয়।

এছাড়া চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের নতুন কুড়ি বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাওয়ায় কাব্য ও মারুফকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়