শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আটলঙ্কায় মাদকবিরোধী যুব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: মাদককে না বলি, যুব সমাজের হাতে হাত রেখে নতুন সমাজ গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী যুব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল পৌনে সাতটার দিকে পাবনার চাটমোহর উপজেলার আটলঙ্কা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

দক্ষিন সেনগ্রাম যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আটলঙ্কা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে নেংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ম্যারাথন দৌঁড়ে অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেয় ৪০ জন। শেষে বিজয়ী ৫ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পরে দক্ষিন সেনগ্রাম যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি জান্নাতুর রহমান স্বাধীনের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য দেন, চাঁদভা ইসলামিয়া আলিয়া মাদরাসার সিনিয়র সহকারি মাওলানা আলহাজ মজিবর রহমান, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মো. রবিউল ইসলাম, চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সহকারি মাওলানা মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ মুফতি সাজিদুল ইসলাম প্রমুখ। শেষে সবার মঙ্গল কামনায় দোয়া করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়