,

শিরোনাম

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

সংবাদের আলো ডেস্ক: ১১ দলীয় ঐক্যের লংমার্চে বাধা দিলে লংমার্চের ঘোষিত ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, যতবাধা বিপত্তি আসুক আমাদের ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। এই লংমার্চ মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এবং গণভোটের গণ রায় উপেক্ষা যারা করেছে তাদের বিরুদ্ধে। এই লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। 

নতুন করে যারা স্বৈরাচার হতে চলেছে তাদের স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্যও এই লংমার্চ বলে জানান নাহিদ। শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শেষে গাড়ি বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে যাত্রা করে।  

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়