,

শিরোনাম

আলফাডাঙ্গায় পরোয়ানাভুক্ত দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আলমগীর কবির,(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার পানিপাড়া গ্রামের মোঃ কবির ফকিরের ছেলে মোঃ টিটুল ফকির (সিআর নং-২১৮/২১ মূলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত) এবং শ্রীরামপুর গ্রামের মৃত রুস্তম মৃধার ছেলে মোঃ মহিউদ্দীন মৃধা (অর্থজারি নং-৬/২৩ মূলে ৬ মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত)।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন বলেন, নিয়মিত বিশেষ অভিযানের  অংশ হিসেবে আসামিদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ প্রহরায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়