বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে ১ মাসে ৯ ডাকাত আটক, বাড়ছে আতংক 

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দিনদিন বাড়ছে ডাকাতির ঘটনা, ১ মাসে ৯ ডাকাত আটক। বুধবার (৩ জুন) যমুনা নদীর গোবিন্দাসীর কালা সড়ক এলাকা থেকে আন্তঃজেলার ৫ নৌডাকাতকে আটক করে স্থানীয়রা। 

 আটক ক’ দিন আগেও ডাকাতির প্রস্ততির কালে ভূঞাপুর সদরের  গনেশ মোড় থেকে ৪ জন  ডাকাতকে আটক করা হয়। গত দু’ দিন আগে উপজেলার  নিকরাইল এলাকায় ১৫ ভরি সোনাসহ মালামাল লুট করে বীরধর্পে চলে যায় ডাকাত দল। 

এ ছাড়া মাঝে মধ্যে ডাকাতি চুরির ঘটনা ঘটেই চলছে। কৃষকের গরু ডাকাতি, বাসায় ডাকাতি দোকান পাটে ডাকাতিসহ বিভিন্ন রাস্তা ঘাটে ডাকাতির ঘটনা ঘটাচ্ছে আন্ত: জেলা ডাকাত দল।

গরু চুরি বা ডাকাতির দ্রুত সময়ের মধ্যে কসাইখানা অথবা ট্রাকে তুলে পালিয়ে যায় তারা। এমনি একটি ঘটনা ঘটানোর সময়  গোবিন্দাসী কালা সড়ক এলাকা থেকে আন্তঃজেলা ৫ ডাকাতকে এলাকাবাসী  আটক পুলিশের কাছে হস্তান্তর করে। 

 আটককৃতরা হলেন, গাজীপুরের টেলিপাড়া থানা বাসনের আব্দুর রশিদের ছেলে রুবেল মিয়া (৩৯), টাঙ্গাইল সদর ধরের বাড়ির আদম আলীর ছেলে হুমায়ুন (৩৫), বাসন গাজীপুরের দিঘির চালার কালু মিয়ার ছেলে ইব্রাহিম (২১), গাজীপুরের পাখিয়ারা গাছার  মালেকের ছেলে সাগর (৩০), ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের আজিজুরের ছেলে মিলন (২৮)।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান জানান, ডাকাতদলের ৫ সদস্যকে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়