বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈদের ব্যস্ততম সড়কে  ভূঞাপুরে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি

আখতার হোসেন খান,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে ঘিরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান একাধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

জানা যায়, ঈদকে ঘিরে ভূঞাপুর বাসস্ট্যান্ড, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিদর্শন করেন তিনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে সরেজমিনে উপস্থিত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, প্রশাসনের ধারাবাহিক নজরদারির ফলে ঈদকে ঘিরে ভূঞাপুর বাসস্ট্যান্ডে কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। এছাড়া যাত্রী সেবায়ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। ঈদ উপলক্ষে ভূঞাপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হয়নি এবং দীর্ঘ সময় অপেক্ষা করেও ভোগান্তিতে পড়তে হয়নি।

উপজেলা প্রশাসন, পৌরসভা ও ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে জনসেবা অব্যাহত রাখায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের এ কার্যকর উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ভূঞাপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় সচেতন মহল মনে করেন, জনস্বার্থে প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা অব্যাহত থাকলে নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, ঈদের ব্যস্ত সময়েও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিবিড় তদারকির কারণে পরিবহন খাত ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় ছিল। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়