মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগেরহাটের খান জাহান আলী মাজারের কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

সংবাদের আলো ডেস্ক: বাগেরহাটের হযরত খান জাহান আলী (র.) মাজারের দীঘির সিঁড়ি থেকে কুমিরের টেনে নেওয়া ফাতেমা (৭) নামের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মাজার ঘাট থেকে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

সোমবার (১ জুন) রাত ৮ টার দিকে গোসল করতে নামার সময় শিশুটিকে কুমির কামড় দিয়ে পানির গভীরে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন।

স্থানীয়রা জানান, রাতে শিশুটি দীঘির ঘাটে নামলে হঠাৎ একটি কুমির তাকে কামড়ে ধরে পানির গভীরে টেনে নিয়ে যেতে শুরু করে। এ সময় ফাতেমার চিৎকার শুনে মাজারে থাকা স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং নৌকা নিয়ে দীঘিতে নেমে তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালান। 

শিশু ফাতেমা মাজার প্রাঙ্গণে বসবাসকারী এক মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান। সে মায়ের সাথেই মাজার এলাকায় থাকত। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়