রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রজনন সুরক্ষায় ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন

সংবাদের আলো ডেস্ক: জীববৈচিত্র্য, বন্য প্রাণী ও মৎস্য সম্পদ প্রজনন সুরক্ষায় তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন। ফলে জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। সোমবার (১ জুন) থেকে এ নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে।

এ সময় বনের ভেতর জেলে, বাওয়াল, মৌয়াল, পর্যটক কেউ প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময়ে মাছ নদী ও খালে ডিম ছাড়ে, বন্যপ্রাণিদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়। সেকারণে তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার এরফান উদ্দীন বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হবে। এ সময়ের মধ্যে সুন্দরবনে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌপুলিশ যৌথভাবে নজরদারি পরিচালনা করবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়