নওগাঁয় ঈদ বন্ধু পূর্ণমিলনী উদযাপন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বন্ধুদের সাথে নিয়ে মিজানের আয়োজনে ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯শে মে) বিকালে নওগাঁ তাজের মোড় থেকে মোটরসাইকেলের এক বিশাল শোডাউন বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে আবার তাজের মোড়ে এসে মিলিত হয়।
বন্ধু পূর্ণমিলনী উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(১) নূর-ই আলম মিঠু। এ সময় তিনি সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নূর-ই আলম মিঠু বলেন, এটি একটি ভালো উদ্যোগ।ছোট ভাইদের এই রকম উদ্যোগ আমার ভালো লেগেছে। শৈশবের স্মৃতি মনে পরে যায়।এতে করে সকল বন্ধুদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সকলের প্রতি ভালোবাসা জন্ম নিবে।কর্মময় ব্যস্ত জীবনে বছরের এই পবিত্র দিনে সকল শৈশবের বন্ধুদের মিলনমেলা এক সুন্দর উদ্যোগ। আমি যতোটুকু পেরেছি ছোট ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার আশা এই বন্ধুত্বের বন্ধন যেন চির অটুট থাকে। একে অপরের বিপদে যেন সাথে থাকে এটাই আমার চাওয়া।
মিজান বলেন, কর্মের জন্য আমরা সবাই বিভিন্ন জায়গায় থাকি।ঈদের মধ্যে সবাই আমরা নওগাঁতে আসি তবে সকল বন্ধু একত্রিত হতে পারি না।আমার উদ্দেশ্য বছরে অন্তত একবার হলেও আমারা যারা ছোট থেকে একসাথে বড় হয়েছি তারা যেন একদিন সেই শৈশবে ফিরে যেতে পারি।
এই মিলনমেলায় আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমাদের সবার প্রিয় বড় ভাই নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(১) নূর-ই আলম মিঠু ভাই । ভাই এর উৎসাহ থেকেই এই আয়োজন করা হয়েছে। প্রতি বছর আমরা এই আয়োজন করবো যেন বছরে একবার শৈশবের সকল বন্ধু একত্রিত হতে পারি।
শুভেচ্ছা বিনিময় শেষে মিজান এর নেতৃত্বে সকল বন্ধুদের নিয়ে মোটরসাইকেল শোডান করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।